দূরত্ব
বিচ্ছেদ |
দূরত্ব কখনো শুধু শারীরিক নয়, মন ও অনুভূতির মধ্যেও থাকে। তুমি যখন কারো থেকে দূরে থাকো, তখন মনে হয় একটা অংশ তোমার নিজের থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে।
এই দূরত্ব তোমাকে শিখায়, সম্পর্কের মূল মর্ম, ভালোবাসার গাঢ়তা। তুমি বুঝবে, দূরত্ব শুধু বিভাজন নয়, বরং পরিপক্কতার এক ধাপ।
দূরে থেকেও তুমি যদি মনে রাখতে পারো, ভালোবাসতে পারো, তাহলে দূরত্ব তোমার জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। এই দূরত্ব তোমাকে শেখায় ধৈর্য, বিশ্বাস, আর অন্তরের ঐক্য।
সুতরাং দূরত্বকে ডরাও না, কারণ এতে লুকিয়ে থাকে সম্পর্কের আসল রূপ।
লেখক: মাহবুব সরদার সবুজ