দূরত্বেই অটুট থাকে ভালোবাসা
ভালোবাসা |
কাউকে ভালোবেসে তার কাছে পৌঁছানো না গেলে, ভালোবাসাটা মিথ্যে হয়ে যায় না, শুধু তার রূপটা বদলে যায়। সব ভালোবাসার পরিণতি কাছে পাওয়া নয়; কিছু অনুভূতি দূরত্বেই সবচেয়ে স্বচ্ছ থাকে, যেখানে কোনো দাবি থাকে না, থাকে শুধু নীরব টান।
দূর থেকে ভালোবাসা মানে নিজেকে হারিয়ে না ফেলে তাকে অনুভব করে যাওয়া, কোনো অধিকার ছাড়াই। কখনো কখনো দূরত্ব ভালোবাসাকে সুন্দর রাখে; কারণ কাছে এলে যা ভেঙে যেতে পারত, দূরে থেকে তা অটুট থাকে।
লেখক: মাহবুব সরদার সবুজ