দূরত্বের বাইরের টান
ছোট লেখা |
ভালোবাসায় দূরত্ব সব সময় সম্পর্ক নষ্ট করে না। অনেক সময় দূরে থেকেও মানুষ খুব কাছে থাকে, যদি মন থেকে সম্পর্কের প্রতি দায়িত্ব থাকে। আবার একই শহরে থেকেও মানুষ অনেক দূরে চলে যায়, যদি খোঁজ নেওয়ার ইচ্ছা না থাকে। তাই দূরত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মনোযোগ।
যে মানুষ ব্যস্ততার মাঝেও আপনার কথা মনে রাখে, সে দূরে থাকলেও আপনাকে অবহেলা করে না। আর যে মানুষ কাছে থেকেও আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে না, তার কাছে থাকা শুধু উপস্থিতি মাত্র।
ভালোবাসা ঠিকানার উপর নির্ভর করে না, নির্ভর করে আন্তরিকতার উপর। আন্তরিকতা থাকলে দূরত্ব শুধু পথের বিষয়, মনের নয়।
এই সত্য বুঝলে সম্পর্কের মাপ আর শুধু দেখা হওয়ার ওপর থাকে না।
লেখক: মাহবুব সরদার সবুজ