দূরত্বের কারণ
বিচ্ছেদ |
তুমি যখন প্রথমবার দূরে সরে যেতে শুরু করলে, আমি ভেবেছিলাম হয়তো আমিই কিছু ভুল করেছি। আমি বারবার নিজেকে শুধরানোর চেষ্টা করেছি।
কিন্তু দূরত্বটা কমেনি, বরং বেড়েছে। পরে বুঝেছি, দূরত্বটা তুমি ইচ্ছে করেই তৈরি করেছিলে।
কারণ তোমার কাছে আমার চেয়ে অন্য কারো নৈকট্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
লেখক: মাহবুব সরদার সবুজ