মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

দূরত্বের কৌশল

বিচ্ছেদ |

জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না, মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। কিছু মানুষ থাকে, যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে যাবে না, বরং এমন পরিস্থিতি তৈরি করবে, যাতে আপনিই একদিন বাধ্য হয়ে সরে যাবেন। তারা চায়, বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মনে হয়, যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর শেষে, আপনি দোষ না করেও দোষীর খাতায় নাম লিখতে বাধ্য হবেন।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন