দূরত্বের মূল্য
কবিতা |
নিজেকে একটু দূরে রাখো, দূরত্বই মানুষকে আকর্ষণ করে। যে সহজলভ্য, তার মূল্য কমে যায়, আর যে দুষ্প্রাপ্য, তার সম্মান বাড়ে।
ভালোবাসা বা শ্রদ্ধা চেয়ে পাওয়া যায় না, এগুলো নিজেকে দিয়েই অর্জন করতে হয়। মানুষ তোমার অবস্থান দেখেই সিদ্ধান্ত নেয়, কতটা কাছে আসবে, কতটা দূরে থাকবে।
অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় অবমূল্যায়ন ডেকে আনে, আর কিছু দূরত্ব সম্মান বাড়িয়ে দেয়। তাই নিজের মূল্য বোঝার দায়িত্ব তোমারই, নইলে অন্যরাও তোমার মূল্য বুঝবে না।
লেখক: মাহবুব সরদার সবুজ