দূরত্বের পরিণতি
কবিতা |
সবকিছু থেকে সরে গেলে, প্রথমে মনে হবে হয়তো তোমাকে খুঁজবে কেউ। কিন্তু সময়ের সাথে বুঝবে, মানুষ আসলে কারো জন্য থেমে থাকে না।
তুমি যেগুলো আগলে রাখতে চেয়েছিলে, সেই সবকিছু অন্যের হাতে চলে গেছে। তোমার অভিমান, তোমার না থাকা— কাউকেই তেমনভাবে স্পর্শ করে না।
পৃথিবী কারো জন্য শূন্য হয়ে থাকে না, বরং নতুনে ভরে যায় প্রতিদিন।
লেখক: মাহবুব সরদার সবুজ