মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

এই জন্মে তোমাকে ভোলা অসম্ভব

এই জন্মে তোমাকে ভোলা অসম্ভব। তুমি আমার জীবনে শুধু একজন মানুষ নও, তুমি ছিলে প্রত্যেক মুহূর্তের অনুভব।…

কবিতা

এই জন্মে তোমাকে ভোলা অসম্ভব। তুমি আমার জীবনে শুধু একজন মানুষ নও, তুমি ছিলে প্রত্যেক মুহূর্তের অনুভব। তোমার সাথে থাকা সময়গুলো এখনো আমার বুকের গভীরে বেঁচে আছে, যেমন বৃষ্টির গন্ধ শুকনো মাটিতে লুকিয়ে থাকে। তোমার কথাগুলো, তোমার নীরব চাহনি, সব যেন আজও চারপাশে ভেসে বেড়ায়। চাইলেও ভুলতে পারি না তোমার সেই ছোট ছোট অভিমান, তোমার হাসির ফাঁকে লুকিয়ে থাকা কষ্টগুলো। তুমি চলে গিয়েছো ঠিকই, কিন্তু স্মৃতির প্রত্যেকটি মোড়ে– তুমি এখনো অনুপস্থিত হয়েও উপস্থিত থেকো। এই জন্মে তো নয়ই, পরের জন্মেও তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়!

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন