একা থাকতে শেখা
জীবনদর্শন |
তোমাকে ছাড়া একা থাকতে শিখতে আমার অনেক সময় লেগেছে। প্রথম প্রথম মনে হতো, আমি হয়তো মরে যাবো।
আমার দম বন্ধ হয়ে আসতো। কিন্তু মানুষ মরে না।
মানুষ শুধু কষ্ট নিয়ে বেঁচে থাকতে শেখে। আমি এখন একা থাকি।
একা হাঁটি, একা খাই, একা ঘুমাই। এই একা থাকাটা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে।
কিন্তু এই অভ্যাসের পেছনে যে কতগুলো নির্ঘুম রাত আর কতগুলো চোখের জল লুকিয়ে আছে, সেটা কেউ জানে না। আমি এখন আর কারো সাথে মিশতে চাই না।
কারণ আমি ভয় পাই। ভয় পাই আবার কাউকে ভালোবাসতে, আবার কাউকে বিশ্বাস করতে।
কারণ আমি জানি, শেষে আমাকে একাই থাকতে হবে।
লেখক: মাহবুব সরদার সবুজ