মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

একাকী হয়ে বাঁচতে শেখে

কবিতা |

মন ভাঙা মানুষের আত্মা খুব শান্ত দেখায়, কিন্তু ভেতরে বয়ে যায় এক গোপন ঝড়। সে হাসে, কথা বলে, তবু চোখে লুকিয়ে থাকে হাজার অজানা কষ্ট। মন ভাঙা মানুষ চুপচাপ হয়ে যায়, কারণ সে জানে— ব্যথার গল্প বললে মানুষ সহানুভূতি নয়, উপদেশ দেয়। সে আর কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ বিশ্বাসের জায়গায় জন্ম নিয়েছে ভয়। তবু সে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না— কারণ ভালোবাসা এখন তার কাছে— স্মৃতির মতো বেদনাময়। মন ভাঙা মানুষের আত্মা কখনো মরে না, সে শুধু একাকী হয়ে বাঁচতে শেখে। আর একদিন অজান্তেই নিজেকে হারিয়ে ফেলে সেই একাকীত্বের ভেতর।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন