একাকী থাকা শেখায় আত্মসম্মান
কবিতা |
আমি কখনো কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। যেখানে আমার প্রয়োজন শেষ, সেখান থেকে চুপচাপ সরে আসি।
কেউ মুখ ফিরিয়ে নিলে, আমি আর তাকে ডাক দিই না। আমি জানি, জোর করে থাকা মানে নিজেকে ছোট করে ফেলা।
ভালোবাসা যদি একতরফা হয়, তাহলে সেই সম্পর্ক কেবলই যন্ত্রণার নাম। আমার অভ্যাস— কাউকে আমার অনুপস্থিতি বোঝাতে যাই না, বরং এমনভাবে দূরে সরে যাই, যেন আমি কোনো দিন ছিলামই না।
কথা না খুঁজে পেলে আমি নীরব থাকি, কারণ নীরব থাকা শেখায় আত্মসম্মান। কেউ যদি চলে যেতে চায়, আমি তার পথ আটকাই না— যত কষ্টই হোক, নিজেকে হারাতে দিই না।
লেখক: মাহবুব সরদার সবুজ