একাকীত্বের সুযোগ
ছোট লেখা |
মানুষের জীবনে সবচেয়ে বড় একাকীত্ব হলো মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা। চারপাশে অনেক মানুষ থাকলেও যখন মনে হয় কেউ সত্যিকার অর্থে বোঝে না, কেউ সত্যিকার অর্থে পাশে নেই, তখন সেই একাকীত্ব অন্য যেকোনো কষ্টের চেয়ে বেশি তীক্ষ্ণ।
কিন্তু এই একাকীত্বকে দুর্বলতা হিসেবে না দেখে যদি একটা সুযোগ হিসেবে দেখা যায়, তাহলে জীবনটা অনেকটা বদলে যায়। একা থাকার সময়টাই আসলে নিজেকে চেনার সবচেয়ে ভালো সময়। নিজের পছন্দ, নিজের স্বপ্ন, নিজের শক্তি আর দুর্বলতা — এগুলো তখনই স্পষ্ট হয় যখন বাইরের কোলাহল থেকে একটু দূরে সরে আসা যায়।
তাই একাকীত্বকে ভয় পাবেন না, বরং এই সময়টাকে নিজের সাথে পরিচিত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করুন।
নিজেকে চেনা মানুষ কখনো সত্যিকারের একা নয়। কারণ সে নিজের ভেতরেই খুঁজে পায় এক অফুরন্ত শক্তির উৎস। এই উৎসের সন্ধান পেলে জীবনের কোনো কষ্টই আর অসহনীয় মনে হয় না। একাকীত্বকে বন্ধু বানান, কারণ এই বন্ধুই আপনাকে নিজের কাছে ফিরিয়ে দেবে।
লেখক: মাহবুব সরদার সবুজ