এখন এই মুহূর্তে
জীবনদর্শন |
এখন এই মুহূর্তে আমি ভালো আছি। তোমার কথা মনে হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে না।
তুমি আমার জীবনের একটা অধ্যায় ছিলে। সেই অধ্যায় শেষ হয়েছে।
কিন্তু বইটা শেষ হয়নি। আমি এখনো লিখছি — নতুন অধ্যায়, নতুন মানুষ, নতুন অনুভূতি।
আর এই লেখাটাই আমার বেঁচে থাকার প্রমাণ।
লেখক: মাহবুব সরদার সবুজ