মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

একটুখানি দোয়া

ইসলামিক |

হে আমার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, যদি আমি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাই, জানি, সময়ের সঙ্গে সঙ্গে আমায় ভুলে যাবে সবাই, এটাই তো দুনিয়ার নিয়ম। কিছুদিন হয়তো আমার কথা মনে হবে, তারপর ব্যস্ততা গ্রাস করবে সব স্মৃতি। আমার জায়গা পূরণ হয়ে যাবে, সবার জীবন চলবে আগের মতোই স্বাভাবিক। তবুও যদি কোনোদিন হঠাৎ আমার কথা মনে পড়ে যায়, তবে দু'হাত তুলে আমার জন্য একটু দোয়া করো। আমার রব যেন আমার গুনাহগুলো ক্ষমা করেন, আমার কবরকে শান্তিময় করে দেন। দুনিয়ায় আমার জন্য কিছু করার না থাকলেও, সেই দোয়াটুকুই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন