ঘুমের আগের ভাবনা
জীবনদর্শন |
রাতে ঘুমানোর আগে যে ভাবনাগুলো আসে, সেগুলো সবচেয়ে সৎ। দিনের বেলা আমরা অনেক কিছু এড়িয়ে যাই; কিন্তু রাতে সেগুলো আবার ফিরে আসে।
সেই ভাবনাগুলোতে থাকে আমাদের ভয়, আমাদের অনুশোচনা, আমাদের আকাঙ্ক্ষা। এই ভাবনাগুলোর সাথে মুখোমুখি হওয়াটা কঠিন; কিন্তু এটাই আমাদের নিজেদের চেনার একমাত্র উপায়।
লেখক: মাহবুব সরদার সবুজ