গ্রহণ
জীবনদর্শন |
গ্রহণ মানে শুধু পাওয়া নয়, বরং সেটা নিজের জীবনে অন্তর্ভুক্ত করা। তুমি যখন নতুন কিছু গ্রহণ করো, তখন তুমি নিজেকে নতুন রূপ দাও।
গ্রহণ ছাড়া তুমি কখনো বদলাতে পারবে না, কারণ জীবনই পরিবর্তনের নাম। তুমি যখন নিজের ভুলগুলো গ্রহণ করো, তখন তুমি শেখার পথে এগিয়ে যাও।
গ্রহণ হলো জীবনের স্বীকৃতি। তুমি সবকিছু গ্রহণ করলে তুমি শান্তিতে থাকতে পারো, কারণ তুমি বুঝতে পারো সবকিছুই হওয়ার কারণ আছে।
গ্রহণ তোমাকে শক্তি দেয়, যা তোমাকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো করে গড়ে তোলে।
লেখক: মাহবুব সরদার সবুজ