হাল না ছাড়ার জেদ
ছোট লেখা |
জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। চারপাশের সব রাস্তা বন্ধ মনে হয়। কিন্তু এই সময়গুলোতে হাল ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় ভুল। কারণ ঠিক এই মুহূর্তগুলোতেই আমাদের ভেতরের আসল শক্তিটা বেরিয়ে আসে। যখন মনে হয় আর পারা যাবে না, তখনই একটু চেষ্টা করে দেখুন। হয়তো সেই চেষ্টাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই কখনো হাল ছাড়বেন না। নিজেকে বিশ্বাস করুন এবং সামনে এগিয়ে যান।
লেখক: মাহবুব সরদার সবুজ