মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

হারানো ছাতা

বিচ্ছেদ |

বৃষ্টির দিনে আমরা একটা ছাতার নিচে হাঁটতাম। তুমি ছাতাটা এমনভাবে ধরতে যেন আমার গায়ে এক ফোঁটাও জল না লাগে। সেই ছাতাটা একদিন বাসে ফেলে এসেছিলাম। তুমি খুব রাগ করেছিলে। এখন বৃষ্টি এলে আমি ছাতা ছাড়াই হাঁটি। কারণ ছাতা ধরলেও তো সেই মানুষটা আর নেই, যে আমাকে বৃষ্টি থেকে বাঁচাতো।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন