মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

হারানো ডায়েরি

বিচ্ছেদ |

আমার একটা পুরনো ডায়েরি ছিল, যেখানে আমি শুধু তোমার কথা লিখতাম। তোমার হাসি, তোমার রাগ, তোমার ছোট ছোট অভিমান — সবকিছু। সেদিন ডায়েরিটা খুঁজতে গিয়ে দেখলাম, সেটা আর নেই। হয়তো সময়ের সাথে সাথে সেটাও হারিয়ে গেছে, ঠিক যেমন তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। আর আমি ডায়েরিটা খোঁজারও চেষ্টা করিনি। কারণ কিছু জিনিস হারিয়ে যাওয়াই ভালো।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন