মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

হারিয়ে যায় শুধু তার গুরুত্ব

বিচ্ছেদ |

দূরত্ব বাড়িয়ে তুমি কী পেলে? আমিতো আজও সেই মানুষটার অপেক্ষায় আছি, যে তোমার একটি খবরের অপেক্ষায় থাকতো। বদলে গেছো শুধু তুমি, বদলে গেছে তোমার প্রয়োজন গুলো। একসময় যে মানুষটাকে ছাড়া একটা দিন তুমি কল্পনা করতে না, আজ তার সঙ্গেই দূরত্ব রেখে চলছো খুব সহজ আর স্বাভাবিকভাবে। হয়তো তুমি ভালো আছো, হয়তো আমার অভাব আর অনুভব করো না। তবুও একটা কথা মনে রেখো, দূরত্বে মানুষ হারিয়ে যায় না, হারিয়ে যায় শুধু তার গুরুত্ব।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন