মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

হাশরের ময়দান

ইসলামিক |

আমি যদি হেরে যাই পরকালের হাশরে, তবে এই দুনিয়ার সব জয় বৃথা। মানুষের প্রশংসা, মানুষের ভালোবাসা, কোনোটাই তখন আমার উপকারে আসবে না। আমি কত কিছু পাওয়ার জন্য ছুটেছি, কত কিছু হারানোর ভয় করেছি। অথচ সবচেয়ে বড় হিসাবের দিনের জন্য, নিজেকে কতটুকু প্রস্তুত করেছি? যেদিন আমলনামা আমার হাতে তুলে দেওয়া হবে, সেদিন কোনো অজুহাত কাজে আসবে না। সেদিন সম্পদ নয়, পরিচয় নয়, আমার আমল হবে আমার পরিচয়। হে রব, সেই দিনের আগে আমাকে শুধরে দিন, আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। যেন হাশরের ময়দানে আমি ব্যর্থ না হই, বরং আপনার রহমতে নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন