হাসির স্মৃতি
ভালোবাসা |
তুমি কি জানো, তোমার হাসিটা আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটা? তুমি যখন হাসতে, মনে হতো সব কষ্ট একটু কমে গেছে।
এখন তোমার হাসি দেখতে পাই না। কিন্তু সেই হাসির স্মৃতিটা আছে।
মনে পড়লে এখনো একটু ভালো লাগে। তুমি হাসতে থেকো।
তোমার নতুন পৃথিবীতেও হাসো। কারণ তোমার হাসিটা সত্যিই সুন্দর।
•
লেখক: মাহবুব সরদার সবুজ