হিসাবের বাইরে ভালোবাসা
ছোট লেখা |
ভালোবাসা কখনো প্রতিযোগিতা নয়। কে বেশি দিয়েছে, কে আগে ফোন করেছে, কে কতটা ত্যাগ করেছে—এসব হিসাব করতে করতে সম্পর্কের প্রাণ শুকিয়ে যায়। ভালোবাসায় হিসাব থাকলে সেখানে শান্তি কমে যায়, কারণ তখন মানুষ একে অপরকে অনুভব করার বদলে প্রমাণ চাইতে থাকে।
সত্যিকারের সম্পর্ক সেখানে, যেখানে দুজন মানুষ বুঝতে পারে, সব দিন সমানভাবে দেওয়া সম্ভব নয়। কোনো দিন একজন বেশি দেবে, কোনো দিন আরেকজন। কিন্তু যদি উদ্দেশ্য পরিষ্কার থাকে, তাহলে এই ওঠানামা সম্পর্ককে ভাঙতে পারে না।
ভালোবাসা মানে সমান সংখ্যার হিসাব নয়, বরং সমান গুরুত্বের অনুভব। যে সম্পর্কে দুজনেই একে অপরকে মানুষ হিসেবে মূল্য দেয়, সেই সম্পর্ক সহজে হারায় না।
এই উপলব্ধি থাকলে ভালোবাসা আর প্রতিযোগিতার মাঠ হয়ে থাকে না।
লেখক: মাহবুব সরদার সবুজ