জাগ্রত বিবেক
ইসলামিক |
আমার বিবেক যদি ঘুমন্ত হয়,
তবে রব, আমার বিবেক কে জাগিয়ে দিন।
আমি যদি ভুলকে স্বাভাবিক ভাবতে শুরু করি,
তবে আমাকে সত্য চিনার শক্তি দিন।
আমি যদি গুনাহের পথে অভ্যস্ত হয়ে যাই,
তবে আমার অন্তরে ভয় সৃষ্টি করে দিন।
হে আমার প্রতিপালক, মানুষকে নয়,
প্রথমে যেন নিজেকে প্রশ্ন করতে শিখি।
আমার প্রতিটি কাজের হিসাব
একদিন আপনার কাছেই দিতে হবে।
আমি যদি অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাই,
তবে আমাকে সাহস দিন।
আমি যদি নিজের ভুল দেখতে না পাই,
তবে আমাকে আত্মসমালোচনার তাওফিক দিন।
কারণ বিবেকের মৃত্যু মানুষের সবচেয়ে বড় ক্ষতি,
আর জাগ্রত বিবেক আপনারই এক মহান নিয়ামত।
লেখক: মাহবুব সরদার সবুজ