ঝগড়াও চাই
কবিতা |
তোমার সাথে বিবাদ চাই, হে প্রিয়,
কারণ বিবাদ মানে, তুমি আজও আমারই।
যার সাথে রাগ চলে, অভিমানও সয়,
সে তো আর দূরের কেউ থাকে না, আপন হয়।
কিন্তু আজ তুমি এত দূরে, এত অচেনা,
যে রাগ করারও কোনো হেতু খুঁজে পাই না।
তুমি আমার নও, আমিও তোমার নই—
এ কঠিন সত্য মানতে গেলে হৃদয় ভাঙে বই।
কলহ হলেও তবু সম্পর্কের রেশ থাকে,
এই নিদারুণ নির্লিপ্ততা বড় বেশি পোড়ায় আমাকে।
তুমি রুষ্ট হও, অভিমান করো, যা খুশি করো,
শুধু এই নীরব উদাসীনতায় আমায় শেষ করে দিও না।
লেখক: মাহবুব সরদার সবুজ