মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

জীবনটা আসলে বর্তমানেই আছে

ছোট লেখা |

মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার হলো বর্তমান মুহূর্ত। অতীত নিয়ে আফসোস করা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা — এই দুটো অভ্যাস মানুষকে বর্তমান থেকে দূরে নিয়ে যায়। কিন্তু জীবনটা আসলে বর্তমানেই আছে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। যা আছে তা হলো এই মুহূর্ত। তাই এই মুহূর্তে থাকুন, এই মুহূর্তকে উপভোগ করুন। অতীতের কষ্ট বা ভবিষ্যতের ভয় যেন আপনার বর্তমানকে নষ্ট না করে। কারণ এই মুহূর্তগুলোই মিলে আপনার জীবন তৈরি হচ্ছে। লেখক: মাহবুব সরদার সবুজ

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন