জয় নয়, একসাথে থাকা জরুরি
ছোট লেখা |
একটা সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন দুজন মানুষ একে অপরকে বদলে দেওয়ার চেষ্টা না করে, বুঝে নেওয়ার চেষ্টা করে। মানুষ নিখুঁত হয় না, সম্পর্কও নিখুঁত হয় না। তবুও ভালোবাসা টিকে যায়, যদি দুজনের মনেই থাকার ইচ্ছা থাকে।
অনেক সময় ভুল হয়, কথা কাটাকাটি হয়, মন খারাপ হয়। কিন্তু যে মানুষ সম্পর্কটাকে মূল্য দেয়, সে রাগের মাঝেও সীমা ভুলে যায় না। সে জানে, আজকের রাগ একদিন কেটে যাবে, কিন্তু বলা কিছু কথা অনেকদিন মনে থেকে যেতে পারে।
ভালোবাসা মানে জিততে চাওয়া নয়, একসাথে ঠিক থাকতে চাওয়া। যেখানে একজন আঘাত পেলে আরেকজনেরও মন খারাপ হয়, যেখানে দূরত্ব বাড়ার আগেই কেউ একজন হাত বাড়ায়, সেই সম্পর্কের ভেতরেই সত্যিকারের মায়া থাকে।
##
লেখক: মাহবুব সরদার সবুজ