কাছাকাছি থেকেও দূরে হওয়া
ছোট লেখা |
কাছাকাছি থেকেও দূরে হওয়া
একসময় ছিল এমন সময়, যখন মুখোমুখি বসে সহজে কথা হত, বোঝাপড়া ছিল স্বাভাবিক। এখন সেই দিনগুলো মনে পড়ে যেন অন্য কোনো জীবনের গল্প। আমরা একে অপরের সামনে থাকলেও মনে হয় যেন দূরত্ব বেড়ে গেছে, যেন আলাদা দু’জীবন।
দিনশেষে শরীর ক্লান্ত, মনে কিছুটা শূন্যতা। কোনো হাত স্পর্শ করার ইচ্ছে হয়, কিন্তু পাশে কেউ নেই যাকে ধরে রাখা যায়। কাছাকাছি থেকেও যেন কেউ আসতে চায় না।
আমাদের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে একটি নিরব দেয়াল, যা গড়ে উঠেছে না বলা কথার কারণে। যতই কাছে আসার চেষ্টা করি, ততই মনে হয় আমরা হারিয়ে যাচ্ছি।
এখন বুঝতে পারি, শুধু শারীরিক উপস্থিতি যথেষ্ট নয়। সত্যিই কাছে থাকতে হলে দরকার মন খুলে কথা বলা, একে অপরের অনুভূতিকে বুঝতে পারা।
লেখক: মাহবুব সরদার সবুজ