কাছে থাকা আর পাশে থাকা
ছোট লেখা |
ভালোবাসায় শুধু কাছে থাকা নয়, পাশে থাকার মানে বুঝতে হয়। কাছে থাকা মানে একই ঘরে থাকা হতে পারে, একই শহরে থাকা হতে পারে। কিন্তু পাশে থাকা মানে অন্য মানুষটার প্রয়োজনে মন দিয়ে উপস্থিত থাকা। এই দুটির পার্থক্য অনেক বড়।
কেউ আপনার কাছে থেকেও আপনার একাকিত্ব বাড়াতে পারে, আবার কেউ দূরে থেকেও আপনার মনে সাহস রাখতে পারে। তাই ভালোবাসার মাপ শুধু দেখা করার সংখ্যায় নয়, মাপা যায় আপনি কষ্টে পড়লে সে কতটা আন্তরিক হয়।
যে মানুষ আপনার প্রয়োজনে অজুহাত খোঁজে না, বরং নিজের সীমার মধ্যে থেকেও আপনাকে ভরসা দেয়, সেই মানুষই সত্যিকারের পাশে থাকে।
এই ভরসাই ভালোবাসাকে শুধু সম্পর্ক নয়, জীবনের সাহস বানিয়ে দেয়।
লেখক: মাহবুব সরদার সবুজ