কাছের মানুষের অবহেলা বেশি কষ্ট দেয়
ভালোবাসা |
মানুষ যখন কাউকে খুব আপন ভাবে, তখন তার কাছ থেকে সাধারণ আচরণও বেশি কষ্ট দেয়। কারণ যাকে মন থেকে কাছের ভাবা হয়, তার অবহেলা সরাসরি ভেতরে লাগে।
বাইরে থেকে মানুষ হয়তো বুঝবে না, বলবে এতটুকু ব্যাপারে কষ্ট পাওয়ার কী আছে। কিন্তু কষ্টের মাপ বাইরের ঘটনা দিয়ে হয় না, মাপ হয় সেই মানুষটার গুরুত্ব দিয়ে।
তাই কারো অনুভূতিকে ছোট করবেন না। আপনার কাছে সামান্য যেটা, অন্যের কাছে সেটাই বড় হতে পারে।
সম্পর্ক বাঁচাতে চাইলে শুধু নিজের দিক নয়, অন্যের অনুভূতির দিকও দেখতে হয়। বুঝতে চেষ্টা করাই ভালোবাসার বড় অংশ।
ভালোবাসার মানুষের মন বুঝতে চাইলে শুধু নিজের কষ্ট নয়, তার না-বলা ক্লান্তির দিকেও তাকাতে হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ