কাউকে হারিয়েই মানুষ নিজেকে ফিরে পায়
ছোট লেখা |
কিছু মানুষ আপনার জীবনে আসে আপনাকে ভালোবাসতে নয়, আপনাকে শেখাতে। তারা হয়তো প্রতিশ্রুতি দেয়, পাশে থাকার কথা বলে, বিশ্বাসের কথা বলে; কিন্তু সময় এলে তাদের আচরণ অন্যরকম হয়ে যায়। তখন মনে হয় আপনি ভুল মানুষকে এতটা গুরুত্ব দিয়েছিলেন। এই বেদনা সহজ নয়, কিন্তু এটি মানুষকে পরিণত করে।
সবাই আপনার জীবনে স্থায়ী হবে না। কেউ আসবে একটি অধ্যায়ের মতো, কেউ আসবে একটি শিক্ষার মতো। যে আপনাকে অবহেলা করেছে, সে আপনাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। যে আপনাকে ছেড়ে গেছে, সে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। যে আপনাকে ভুল বুঝেছে, সে আপনাকে নিজের সত্যের পাশে থাকতে শিখিয়েছে।
তাই চলে যাওয়া মানুষদের জন্য নিজেকে শেষ করবেন না। তাদের কাজ ছিল আপনাকে কিছু শেখানো, আর আপনার কাজ হলো সেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। জীবন কাউকে হারিয়ে শেষ হয় না; অনেক সময় কাউকে হারিয়েই মানুষ নিজেকে ফিরে পায়।
প্রতিটি বিদায়কে অভিশাপ বানাবেন না। কিছু মানুষ না থাকলে জীবন আরও পরিষ্কার হয়, নিজের প্রয়োজনগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ