মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

কেন শুধু তুমিই কষ্ট পাবে

বিচ্ছেদ |

কারো জন্য মনে দুঃখ পুষে রেখে, নিজেকে প্রতিদিন কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুমি যাকে রাত জেগে ভাবছো, সে হয়তো তোমাকে নিয়ে ভাবছেই না। তুমি যার অবহেলায় ভেঙে পড়েছো, সে অন্য কোথাও ভালো থাকার কারণ খুঁজে নিয়েছে। তুমি যার স্মৃতি আঁকড়ে ধরে আছো, সে অনেক আগেই এগিয়ে গেছে নিজের পথে। তাই বারবার নিজের মনকে কষ্ট দিও না, যে তোমার মূল্য বোঝেনি, তার জন্য নয়। জীবন খুব ছোট, এখানে সবাইকে ধরে রাখার দায়িত্ব তোমার না। খোঁজ নিয়ে দেখো, তুমি যার জন্য দুঃখ পাচ্ছো, সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। তাহলে কেন শুধু তুমিই কষ্ট বয়ে বেড়াবে?

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন