মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

খোঁজ নেওয়াও মায়া

ছোট লেখা |

কিছু খোঁজ খুব সাধারণ দেখায়, কিন্তু প্রিয় মানুষের কাছে তা অনেক মূল্যবান। সারাদিনের ব্যস্ততার শেষে কেউ যদি জিজ্ঞেস করে, আজ দিনটা কেমন গেল, তখন মনে হয় কেউ একজন সত্যি আমাকে মনে রেখেছে। ভালোবাসা বড় বড় কথার মধ্যে কম, নিয়মিত যত্নের মধ্যে বেশি টিকে থাকে। যে মানুষ আপনার ক্লান্তি বুঝে একটু বিশ্রাম নিতে বলে, আপনার মন খারাপ হলে ধৈর্য ধরে পাশে থাকে, আপনার আনন্দে নিজের আনন্দ খুঁজে পায়, সে মানুষ আপনার জীবনের সম্পদ। আমরা অনেক সময় ভাবি, ভালোবাসা বোঝাতে বিশেষ দিন দরকার। অথচ প্রতিদিনের আচরণই প্রিয় মানুষকে বুঝিয়ে দেয়, সে কতটা গুরুত্বপূর্ণ। ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হলো, মানুষটাকে এমনভাবে রাখা যেন সে কখনো নিজেকে অবাঞ্ছিত মনে না করে। ##

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন