মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

"কিছু না" মানে অনেক কিছু

কবিতা |

যখন তোমার নীরবতা গ্রাস করে চারপাশ, বুঝি না কোন অপরাধে এই হৃদয় হতাশ। তোমার মৌনতা যেন এক নিদারুণ প্রাচীর, কথা না বলায় মনে হয় সব স্বপ্ন বিলীন। জিজ্ঞেস করি, উত্তর আসে "কিছু না" অস্ফুটে, জানি এ "কিছু না"-র আড়ালে লুকানো কত কথা। তবুও তুমি অপ্রকাশিত, আমিও নীরব থাকি, দু'জনার পথ চলে ভিন্ন, নীরব যন্ত্রণায় মাখি। চাই না সব গোপন কথা খুলে দাও আমার কাছে, শুধু চাই না এড়িয়ে যাও "কিছু না" বলে সহজে। চাই না তুমি বদলাও তোমার নিজস্ব সত্তা, শুধু চাই, আমার প্রতি রেখো সামান্য আস্থা। যদি থাকে অভিমান, যদি থাকে কোনো ব্যথা, বলো আমায়, আমি শুনব সব নীরব গাথা। সমাধান হয়তো দিতে পারব না, এ আমার অঙ্গীকার, তবুও পাশে রবো, কারণ তোমার নীরবতা অসহ্য আমার।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন