কিছু অধ্যায় নিজের কাছেই থাকুক
ছোট লেখা |
জীবনে সব কথা সবার সঙ্গে বলা যায় না। কিছু কষ্ট থাকে, যা বললে মানুষ শুনবে, কিন্তু বুঝবে না। কিছু সিদ্ধান্ত থাকে, যা ব্যাখ্যা করলে মানুষ বিচার করবে, কিন্তু আপনার পরিস্থিতির সত্যিকারের চাপ অনুভব করবে না। তাই সময়ের সঙ্গে মানুষ শিখে যায়, কোন কথা মুখে আনতে হয় আর কোন কথা নিজের ভেতরে রেখে ধীরে ধীরে সামলাতে হয়।
এটা চুপ করে হেরে যাওয়া নয়। এটা নিজের মনকে অযথা মানুষের কৌতূহল থেকে বাঁচিয়ে রাখা। সবাই আপনার গল্প জানার যোগ্য নয়, সবাই আপনার দুর্বল মুহূর্ত দেখার যোগ্য নয়। কিছু কথা সেই মানুষদের জন্য রাখা ভালো, যারা আপনার ভাঙা দিক দেখে আপনাকে আরও ভাঙবে না।
নিজের ব্যক্তিগত বেদনার দরজায় পাহারা রাখুন। কারণ মানুষ অনেক সময় সহানুভূতির নামে প্রশ্ন করে, কিন্তু উত্তর পেলে গল্প বানিয়ে ছড়িয়ে দেয়। তাই নিজের জীবনের কিছু অধ্যায় নিজের কাছেই থাকুক। তাতেই মর্যাদা থাকে, শান্তি থাকে, নিজের প্রতি দায়িত্ব থাকে।
নিজের গোপন ব্যথাকে সম্মান দিন। সব মানুষ আপনার কথা শোনার মতো পরিণত নয়। তাই যাদের কাছে আপনার সত্য নিরাপদ, শুধু তাদের সামনে মন খুলে দাঁড়ান।
লেখক: মাহবুব সরদার সবুজ