কিছু প্রশ্নের উত্তর না পাওয়াটাই ভালো
জীবনদর্শন |
মানুষ যখন কারো সাথে প্রতারিত হয়, তখন তার মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, কেন? কেন এই মানুষটা এটা করল?
কিন্তু এই প্রশ্নের উত্তর অনেক সময় পাওয়া যায় না, এবং উত্তর না পেলে মানুষ আরো বেশি কষ্ট পায়। কিছু প্রশ্নের উত্তর না পাওয়াটাই হয়তো সবচেয়ে ভালো।
কারণ উত্তর পেলেও কষ্টটা কমে না, শুধু আরো জটিল হয়। তাই কেন প্রশ্নের পেছনে সময় নষ্ট না করে সামনে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিন।
যা হয়ে গেছে তা বদলানো যাবে না, কিন্তু সামনে কী হবে সেটা আপনার হাতে। সেই হাতটাকে সঠিকভাবে ব্যবহার করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ