কিছু সম্পর্ক শেষ হয় না
ছোট লেখা |
কিছু সম্পর্ক শেষ হয় না,
শুধু মানুষটা আগের মতো লাগে না।
একই নাম, একই মুখ, একই পরিচয় থাকে;
কিন্তু যার জন্য বুকের ভেতর এত টান ছিল,
একদিন তাকেই মনে হয়—এ মানুষটাকে আমি কখনো চিনিইনি।
লেখক: মাহবুব সরদার সবুজ