ক্ষমা
জীবনদর্শন |
ক্ষমা করা কঠিন। কিন্তু ক্ষমা না করে বেঁচে থাকা আরো কঠিন।
কারণ ক্ষমা না করলে রাগটা নিজের ভেতরেই থাকে, আর সেই রাগ ধীরে ধীরে নিজেকেই শেষ করে দেয়। আমি তোমাকে ক্ষমা করেছি।
তোমার সব ভুলের জন্য, সব কষ্টের জন্য। এই ক্ষমাটা তোমার জন্য না, এটা আমার নিজের জন্য।
কারণ আমি তোমার রাগ বুকে নিয়ে বাঁচতে চাই না। আমি মুক্ত হতে চাই।
আর ক্ষমাই একমাত্র পথ।
লেখক: মাহবুব সরদার সবুজ