ক্ষমা করুন নিজের জন্য
জীবনদর্শন |
মানুষ যখন কারো প্রতি রাগ ধরে রাখে, তখন সে আসলে নিজেকেই কষ্ট দেয়। কারণ রাগ ধরে রাখা মানে সেই কষ্টকে প্রতিদিন নতুন করে অনুভব করা।
যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, সে হয়তো এখন সুখে আছে, কিন্তু আপনি এখনো সেই কষ্ট বুকে নিয়ে ঘুরছেন। এটা কি ন্যায্য?
ক্ষমা করা মানে সেই মানুষটাকে সুযোগ দেওয়া নয়, ক্ষমা করা মানে নিজেকে সেই কষ্ট থেকে মুক্তি দেওয়া। তাই ক্ষমা করুন, কিন্তু ভুলবেন না।
ক্ষমা করুন নিজের জন্য, সেই মানুষটার জন্য নয়। কারণ আপনার মানসিক শান্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
লেখক: মাহবুব সরদার সবুজ