ক্ষমার অর্থ
জীবনদর্শন |
আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার দেওয়া কষ্টগুলো, তোমার অবহেলাগুলো—সব কিছু।
কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে আবার আমার জীবনে জায়গা দেবো। ক্ষমা করা মানে শুধু নিজের ভেতরের রাগ আর ক্ষোভটাকে মুছে ফেলা, যাতে আমি শান্তিতে থাকতে পারি।
তোমাকে ক্ষমা করেছি শুধু নিজের জন্য।
লেখক: মাহবুব সরদার সবুজ