ক্ষমার সীমানা
ছোট লেখা |
ক্ষমা করা একটা মহৎ গুণ, কিন্তু বারবার একই মানুষকে ক্ষমা করাটা বোকামি। যে মানুষটা আপনার ক্ষমার কোনো মূল্য দেয় না এবং বারবার একই ভুল করে আপনাকে কষ্ট দেয়, তাকে আর সুযোগ দেবেন না। ক্ষমা করে তাকে তার ভুলগুলো শুধরানোর সুযোগ দিন, কিন্তু সেই সুযোগের অপব্যবহার করতে দেবেন না। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে কেউ আপনাকে ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে না। আপনার মনটা কোনো খেলনা নয় যে কেউ যখন খুশি এসে খেলে চলে যাবে। নিজের মনের যত্ন নিন এবং তাকে সুরক্ষিত রাখুন।
লেখক: মাহবুব সরদার সবুজ