ক্ষমার সঙ্গে পরিবর্তনও দরকার
ছোট লেখা |
ভালোবাসার মধ্যে ক্ষমা দরকার, কিন্তু বারবার একই কষ্ট মেনে নেওয়ার নাম ক্ষমা নয়। যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, সে ভুল করলে বুঝতে চাইবে, আপনাকে আবার একই ব্যথার সামনে দাঁড় করাবে না।
অনেক সম্পর্ক শুধু এই কারণে ক্লান্ত হয়ে যায়, কারণ একজন সব সময় বুঝে যায়, আরেকজন কখনো বোঝার চেষ্টা করে না। একজন বারবার মানিয়ে নেয়, আরেকজন ধরে নেয় এটাই তার দায়িত্ব। এই অসমতা ভালোবাসাকে দুর্বল করে।
ভালোবাসা মানে দুজনেরই চেষ্টা। একজন কাঁদবে আর একজন শুধু নিজের যুক্তি সাজাবে—এটা সম্পর্ক নয়। প্রিয় মানুষকে সত্যি ভালোবাসলে তার কষ্টকে গুরুত্ব দিন। ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, বদলে যাওয়ার চেষ্টা করাও দরকার।
এমন চেষ্টা দেখলেই মন আবার বিশ্বাস করতে শেখে।
##
লেখক: মাহবুব সরদার সবুজ