ক্ষমারও একটা সীমা আছে
জীবনদর্শন |
মানুষ অনেক সময় ক্ষমা করতে করতে এমন জায়গায় পৌঁছে যায়, যেখানে নিজের কষ্টকেও স্বাভাবিক মনে হতে থাকে। কেউ বারবার আঘাত দিচ্ছে, আর আপনি বারবার ভাবছেন সে একদিন বদলাবে—এই ভাবনাই সবচেয়ে বেশি ক্ষতি করে।
ভুল একবার হতে পারে, কিন্তু একই আচরণ বারবার হলে সেটাকে ভুল বলা যায় না। সেটা মানুষের অভ্যাস।
নিজের মনকে বোঝান, ক্ষমা মহৎ কাজ, কিন্তু নিজের ক্ষতি মেনে নেওয়া কোনো মহত্ত্ব নয়। যে মানুষ আপনার সহ্য করার ক্ষমতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে, তাকে দূরে রাখাই ভালো।
শান্তি চাইলে সব সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় না। কিছু সম্পর্ক ছাড়তে হয়।
নিজেকে বাঁচিয়ে রাখা কোনো কঠোরতা নয়; বরং নিজের মনকে অপমানের হাত থেকে ফিরিয়ে আনার সবচেয়ে দরকারি সিদ্ধান্ত।
লেখক: মাহবুব সরদার সবুজ