ক্ষমতা মানুষের আসল চরিত্র বের করে আনে
ছোট লেখা |
মানুষের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হলো ক্ষমতা পাওয়ার পর কীভাবে আচরণ করে। অনেক মানুষ আছে যারা ক্ষমতাহীন অবস্থায় অনেক ভালো থাকে, কিন্তু ক্ষমতা পেলে বদলে যায়। ক্ষমতা মানুষের আসল চরিত্র বের করে আনে। যে মানুষ ক্ষমতা পেয়েও বিনয়ী থাকে, যে ক্ষমতাকে অন্যের সেবায় ব্যবহার করে, সে-ই আসলে সত্যিকারের নেতা। আর যে ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যায়, সে আসলে সেই ক্ষমতার যোগ্য নয়। তাই ক্ষমতা পেলে সতর্ক থাকুন, কারণ ক্ষমতা মানুষকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে।
লেখক: মাহবুব সরদার সবুজ
লেখক: মাহবুব সরদার সবুজ