ক্ষণস্থায়ী অতিথি
কবিতা |
কিছু মুখ আসে জীবনে ক্ষণিকের তরে,
তবু তাদের রেশ থাকে হৃদয়ের গভীরে।
তুমি ছিলে মোর জীবনের সে এক অতিথি,
যাকে ভেবেছিলাম চিরন্তনী সাথী।
তোমার সাথে বোনা প্রতিটি স্বপ্নীল ক্ষণ,
আজ শুধু এক নীরব উপাখ্যান।
যা বলা যায় না কারো কাছে, এ শুধু আমার,
নিভৃতে যা করি আমি বারবার উচ্চারণ।
তুমি গেছো দূরে, তবু তোমার স্মৃতিছায়া,
আঁকড়ে ধরেছে আজও আমার এ কায়া।
মুছতে চাইলেও পারি না তাদের সরাতে,
তারা যে মিশে গেছে আমার সত্তার সাথে।
হয়তো বিস্মৃতির অতলে হারাবো একদিন,
কিন্তু সে কবে, সে কথা আজও অমলিন।
লেখক: মাহবুব সরদার সবুজ