মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

কষ্ট মানুষকে পরিণত করে

জীবনদর্শন |

সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, শুধু শিখতে মন থাকতে হয়। যে মানুষ আজ আপনার কষ্টের কারণ, একদিন হয়তো সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। জীবনে যাদের জন্য আপনি রাত জেগেছেন, যাদের জন্য নিজের হাসি হারিয়েছেন, তাদের সবাইকে ঘৃণা করার দরকার নেই। কেউ কেউ আসে আমাদের ভুল বিশ্বাস দেখাতে, কেউ আসে নিজের সীমা বোঝাতে, কেউ আসে নিজের মূল্য শেখাতে। তাই কষ্টকে শুধু ক্ষতি ভাববেন না। অনেক সময় কষ্টই মানুষকে পরিণত করে। যে মানুষ কষ্টের পরেও নিজের ভেতর মানবিকতা বাঁচিয়ে রাখতে পারে, সে সত্যিই শক্তিশালী। তাই যারা কষ্ট দিয়েছে তাদের মনে বেঁধে না রেখে, সেই অভিজ্ঞতা দিয়ে নিজের আগামী দিনগুলো একটু ভালো করে সাজান।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন