মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

কথা বলার অভাব

কবিতা |

মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় কথার অভাবে। একটা সময় আসে, যখন চারপাশে শত মানুষ থাকলেও একজনও থাকে না, যার সাথে মন খুলে সব বলা যায়। তখন চারদিক ঘিরে ধরে নিস্পৃহতা, হাসির আড়ালে জমা হয় একাকী শূন্যতা। বেঁচে থাকা তখন শুধু অভ্যাসে পরিণত হয়, অনুভবের জায়গা হারিয়ে ফেলে প্রাণ। মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন যদি কিছু হয়, তা হলো একজন সত্যিকার অর্থে কথা বলার সঙ্গী। যে শুনবে অভিযোগ নয়, অনুভূতি— যে বুঝবে না বলা কথাগুলো। যার জীবনে এমন একজন মানুষ থাকে, তার দুঃখ কষ্ট অনেকটাই বিলীন হয়ে যায়, কারণ কথার সঙ্গী থাকা মানে— জীবনের অর্ধেক ভার হালকা হয়ে যাওয়া।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন