কথা বললেই পথ খোলে
ছোট লেখা |
প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সবচেয়ে জরুরি হলো কথা বলা। দূরে সরে গিয়ে সব ঠিক হয়ে যাবে ভাবা অনেক সময় ভুল। কারণ না বলা কথা জমে গেলে মন নিজের মতো সিদ্ধান্ত নিতে শুরু করে, আর সেখান থেকেই দূরত্ব বাড়ে।
ভালোবাসায় কথা বলার ভঙ্গি খুব গুরুত্বপূর্ণ। আপনি ঠিক হতে পারেন, কিন্তু আপনার বলার ধরন যদি আঘাত করে, তাহলে সত্য কথাও কষ্ট দেয়। আবার আপনি ভুল হলেও শান্তভাবে শুনলে সম্পর্ক বাঁচার সুযোগ পায়।
প্রিয় মানুষকে হারাতে না চাইলে কথার দরজা বন্ধ করবেন না। রাগ থাকলে একটু সময় নিন, কিন্তু সম্পর্কটাকে অবহেলায় ছেড়ে দেবেন না। দুজন মানুষ যদি কথা বলতে জানে, অনেক কঠিন সময়ও পেরিয়ে যাওয়া যায়।
##
লেখক: মাহবুব সরদার সবুজ