মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

কথা রাখা কতটা জরুরি

কবিতা |

তুমি বলেছিলে, “আমি চিরকাল রবো পাশে,” সে কথা বিশ্বাস করেছিলাম, সরল প্রাণে; অথচ যখন আঁধার ঘনায়, প্রয়োজন ছিল ভীষণ, তুমি তখন ছিলে অন্য কোনো ব্যস্ত ভুবনে। আমি তোমায় দোষ দিই না, হয়তো জানতে না সে ব্যথা, কিংবা আমার নীরবতা ছিল অপ্রকাশিত; শুধু এটুকু বলি, সেই দিনটির পর থেকে, সহজে আর কারো প্রতি হয় না মন নিবেদিত। ক্ষমা প্রার্থনা আজ বৃথা, অনুশোচনাও নয় কাম্য, শুধু বোঝো কতটা মূল্যবান প্রতিশ্রুতির বাঁধন; নিজেকে অপরাধী ভেবো না, এ নয় আমার অভিপ্রায়, শুধু ভবিষ্যতে থেকো আরও সচেতন। কথা দেওয়া সহজ বটে, রাখা যে বড় কঠিন কাজ, না রাখিলে ভাঙে মানুষের স্বপ্নিল ডানা; যদি না পারো রক্ষা করতে, তবে দিও না সে কথা, মিথ্যা আশার চেয়ে সত্য বেদনা যে শ্রেয় জানা।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন