কথা রাখার মানুষ দিন দিন কমে যাচ্ছে
জীবনদর্শন |
প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা কঠিন। যে মানুষ তার কথা রাখে, সে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত মানুষদের একজন।
কারণ এই পৃথিবীতে কথা রাখার মানুষ দিন দিন কমে যাচ্ছে। বেশিরভাগ মানুষ মুহূর্তের আবেগে প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে সেটা ভুলে যায় বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায়।
এই অভ্যাসটা মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয়। তাই যা পারবেন না তা প্রতিশ্রুতি দেবেন না, আর যা প্রতিশ্রুতি দিয়েছেন তা রাখার সর্বোচ্চ চেষ্টা করুন।
আপনার কথা রাখার অভ্যাসটাই আপনাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলবে। আর এই বিশ্বাসযোগ্যতাই জীবনে সবচেয়ে বড় সম্পদ, কারণ একবার হারালে এটা ফিরে পাওয়া অনেক কঠিন।
লেখক: মাহবুব সরদার সবুজ